বিডি নিউজ ৬৪: বাসন্তী রঙ শাড়ি কিনতে মৌ তার এক আত্মীয়ের কাছে টাকা ধার চান। টাকা দেবেন বলে সেই আত্মীয় মৌকে তার বাড়িতে ডাকেন। কিন্তু সেখানে গেলে মৌ শ্লীলতাহানির শিকার হন। এ কারণে আত্মহননের পথ বেছে নেন তিনি। অন্যদিকে সজল তার ভালোবাসার মানুষটির জন্য বাসন্তী রঙের শাড়ি কিনে বাড়ি যাওয়ার পথে শুনতে পান, সে মেয়েটি তাকে ঠকিয়েছে।
এভাবেই শুরু হয়েছে ‘বসন্ত এসে গেছে’ টেলিছবির গল্প। বঞ্চনার শিকার দুই তরুণ-তরুণীকে নিয়ে গড়ে উঠেছে টেলিছবির কাহিনী। এতে আবারও জুটিবদ্ধ হয়েছেন খ্যাতিমান অভিনেত্রী ও মডেল সাদিয়া ইসলাম মৌ এবং তারকা অভিনেতা সজল। এর আগে এই জুটি ‘শিরোনামে তুমি’ নামের একটি নাটকে কাজ করেছিলেন। নতুন টেলিছবিটির রচনা ও পরিচালনা করেছেন সুমন ধর। শুটিং শেষ হয়েছে সম্প্রতি।
গল্পের শেষাংশে দেখা যাবে অচেনা দুই বঞ্চিত মানুষ মৌ ও সজল নানা পথ ঘুরে মুখোমুখি দাঁড়ান। তাদের মধ্যে তৈরি হয় ভালোবাসার সম্পর্ক।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল