কয়েকটি স্মার্ট হোম ডিভাইস, যা দৈনন্দিন ব্যবহারের জন্য অসাধারণ

বিডি নিউজ ৬৪: স্মার্ট হোম ডিভাইস বলতে যে ডিভাইসগুলো বোঝায় সেগুলো মূলত বাড়ির নানা ধরনের কাজে প্রয়োজন হয়। বাজারে এ ধরনের বহু ডিভাইস পাওয়া গেলেও এর মধ্যে কোনগুলো কাজে লাগবে এবং কোনগুলো কাজে লাগবে না, তা নিয়ে সন্দেহ থেকেই যায়। কিন্তু এখানে কয়েকটি ডিভাইসের কথা জানানো হলো, যা অনেকেই ব্যবহার করছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
অ্যামাজন ইকো
অ্যামাজন ইকো একটি ব্লুটুথ স্পিকার। তবে এর কাজ শুধু স্পিকার নয় বরং অনেক বেশি। কারণ যন্ত্রটি ইন্টারনেট সংযুক্ত। এটি দিয়ে আপনি বাড়িতে ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের কাজ করতে পারবেন। এতে থাকছে অনলাইন থেকে আবহাওয়া, তথ্য, সংগীত, ক্যালেন্ডার ইত্যাদি চালানোর ব্যবস্থা। এছাড়া যন্ত্রটি বাড়ির অন্যান্য যন্ত্রের সঙ্গেও সংযুক্ত হতে পারে। যন্ত্রটির দাম প্রায় ১৮০ ডলার।
ফিলিপস হিউ বাল্ব
প্রতি রাতে যদি আপনার উঠে গিয়ে বাতি নেভাতে অসুবিধা হয় তাহলে এর স্মার্ট সমাধান দিতে পারে ফিলিপস হিউ বাল্ব। এছাড়া এটি অ্যামাজন ইকোর সঙ্গেও ভালো কাজ করে। সেক্ষেত্রে বাতিটিকে বললেই হয় ‘অ্যালেক্সা, টার্ন অফ মাই লাইট’। ওমনি বন্ধ হয়ে যায় তা। আর এ কারণে বাড়ির আলো জ্বালানোর ব্যবস্থাকে আধুনিক করা সম্ভব হবে ফিলিপস হিউ এলইডি লাইটের সহায়তায়। ফিলিপসের এ লাইটটি নানা রং পরিবর্তন করা যায়। এতে নিয়ন্ত্রণ করা যায় লাইটটির নানা বর্ণচ্ছটা। স্মার্টফোনের মাধ্যমেই এর আলো নিয়ন্ত্রণ করা যায়। যন্ত্রটি বাজারে প্রায় ১৬০ ডলার মূল্যে পাওয়া যাচ্ছে।

ফিলিপস হিউ লাইটস্ট্রিপ
বাড়ির বাতি স্বয়ংক্রিয়ভাবে চালু কিংবা বন্ধ করা যায় না এ লাইটস্ট্রিপের সহায়তায়। তবে এ বাতি ব্যবহার করে আপনি বাড়িকে এমনভাবে সাজাতে পারবেন যে, যে কেউ মানবে- আপনার বাড়িটি স্মার্ট বটে। আর এ স্ট্রিপ লাগানোও সোজা। টেপের মতো করে বাড়ির বিভিন্ন কোনে লাগিয়ে বৈদ্যুতিক সংযোগ দিলেই হলো। নানা রঙের উজ্জ্বল আলো ছড়িয়ে পড়বে পুরো বাড়িতে। আর আপনি চাইলে এ বাতির আলো কম-বেশিও করতে পারবেন। এছাড়া এলইডি বাতির একটি সুবিধা হলো, এর বিলও খুব কম ওঠে। অনলাইনে এ বাতির স্ট্রিপ বিক্রি হচ্ছে প্রায় ৯০ ডলারে।

টিপি-লিংক স্মার্ট প্লাগ
আপনার বাড়ির বিভিন্ন গ্যাজেট চালু কিংবা বন্ধ করার জন্য এ স্মার্ট প্লাগের তুলনা হয় না। শুধু কণ্ঠের মাধ্যমেই এ প্লাগটি চালু কিংবা বন্ধ করা সম্ভব। এছাড়া এটি অ্যামাজন ইকোর সঙ্গেও সংযুক্ত করা যাবে। এতে প্রতিদিন সকালে আপনার পানির পাত্রটি গরম করতে আর উঠতে হবে না, মুখে বললেই চলবে।

এ নেস্ট থার্মোস্টার্ট
স্মার্ট হোমের জন্য চাই তাপমাত্রা নিয়ন্ত্রণের স্মার্ট ব্যবস্থা। এ ব্যবস্থা নিশ্চিত করতে সহায়তা করবে এ নেস্ট থার্মোস্টার্ট। এটি আপনার বাড়ির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করবে। এটি ব্যবহারে বাড়ির তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন সহজেই। আর এতে বাড়ির ভেতর আরামদায়ক তাপমাত্রা নিশ্চিত করা সম্ভব হবে। বাজারে এ যন্ত্রটির মূল্য প্রায় ২৫০ ডলার।

অটোমেটিক
এ যন্ত্রটি গাড়ির যে কোনো সমস্যা নির্ণয় করতে পারে। নিয়মিত গাড়ি থেকে স্মার্টফোনে বিভিন্ন তথ্য পাঠাতেও পারে। এটি গাড়ির ভেতরে স্থাপন করতে হয়। এরপর তা নিয়মিত আপনার স্মার্টফোনে বিভিন্ন তথ্য পাঠাবে। এতে গাড়ির যে কোনো সমস্যা আপনি মেকানিকের কাছে যাওয়ার আগেই জানতে পারবেন। যন্ত্রটি অনলাইনে প্রায় ৮০ ডলারে বিক্রি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *