বিডি নিউজ ৬৪: রাজধানীর উত্তর বাসাবো থেকে দুই শিশুর গলা কাটা মরদেহ উদ্ধারের ঘটনায় মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিষয়টি জানিয়েছেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস ফকির। আজ শনিবার ভোরে উত্তর বাসাবোর কমিউনিটি সেন্টারের পাশের ১৫৭/২ নম্বর বাসার সাততলা থেকে বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই সন্তানকে হত্যার ঘটনা স্বীকার করেছেন তানজিনা আক্তার।
এর আগে শুক্রবার রাত ৯টার দিকে উত্তর বাসাবোর ওই বাসা থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে তাদের বাবা সবুজবাগ থানায় একটি মামলা করেন। নিহতরা হলো- মাশরাফী বিন মাহবুব আবরার (৭) ও হুমায়রা বিনতে মাহবুব তাকিয়া (৬)। আবরার স্থানীয় বাগিমা মাদ্রাসায় হাফেজি এবং তাকিয়া দিপশিখা স্কুলে গত বছর ভর্তি হয়েছিল।
এর আগে শুক্রবার রাত ১০টার দিকে উত্তর বাসাবো কমিউনিটি সেন্টারের পাশের একটি সাততলা ভবনের ছাদের বাসা থেকে দুই ভাই-বোনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। সেই সময় ঘটনাস্থল থেকে ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে জানিয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান সাংবাদিকদের বলেন, ঘটনার পর থেকে ওই শিশুদের মাকে পাওয়া যাচ্ছে না।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল