বিডি নিউজ ৬৪: মার্কিন যুক্তরাষ্ট্রের সাঁতার দলেরও এই আশা ছিল না। ৩৫ বছরের কোনো সাঁতারু কি আর অলিম্পিক মুকুট জিততে পারে! কেউ যা আশা করেনি আতিহাস গড়ে তাই করে দেখালেন অ্যান্থনি এরভিন। পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতার জিতে রিও অলিম্পিকের ‘মৎস্যমানব’ হয়েছেন তিনি। অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে সোনা জেতার রেকর্ড এখন ইরভিনের।
এটি অলিম্পিকের সপ্তম দিন। বাংলাদেশের শনিবার। রিওর শুক্রবার। ১০০ মিটার ফ্রিস্টাইল জিতলে বলা হয় দ্রুততম মানব। তাহলে ৫০ মিটার জয়ী নিশ্চয়ই ‘মৎস্যমানব’! অলিম্পিকের এই খেতাবটি ২১.৪০ সেকেন্ড সাঁতরে জিতে নিয়েছেন এরভিন। ১৬ বছর আগে সিডনি অলিম্পিকে জেতা এই ইভেন্টের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করলেন ইরভিন। এক সেকেন্ডের শতভাগের এক ভাগ সময়ের ব্যবধানে রিওতে এরভিন হারিয়েছেন ফ্রান্সের ফ্লোরেন্ত মানাদুকে। মানাদু বড় বিষাদে পুড়েছেন এদিন। এই ইভেন্টের গতবারের চ্যাম্পিয়ন যে ছিলেন তিনি। ইরভিনের স্বদেশি আমেরিকান ন্যাথান অ্যাড্রিয়ান ১০০ মিটার ফ্রিস্টাইলের পর ৫০ মিটারেও জিতলেন ব্রোঞ্জ।
রিওর পুলে দেখতে না দেখতে শেষ হয়ে যায় ৫০ মিটারের সাঁতার। কিন্তু এই প্রতিযোগিতায় ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। ফরাসি মানাদুর হাতেই নিয়ন্ত্রণ মনে হচ্ছিল। কিন্তু একেবারের শেষের দিকে জ্বলে উঠে ইতিহাস গড়েছেন ইরভিন। তার সাথে আনন্দ করেছে ব্রাজিলের দর্শকরাও।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল