বিডি নিউজ ৬৪: ফিলিপিন্সের জেলখানায় গ্রেনেড হামলায় মৃত্যু হলো ১০ কয়েদির৷ বৃহস্পতিবার রাতে ফিলিপিন্সের একটি জেলে গ্রেনেড হামলা হয়৷ এই ঘটনায় দুই চীনা ড্রাগ মাফিয়া সহ মৃত্যু হয়েছে ১০ জন বন্দির৷
সিনিয়র ইন্সপেক্টর তথা জেলের মুখপাত্র জেভিয়ার সোলদা জানান, বিস্ফোরণে গুরুতর জখম হয়েছে প্যারানাক সিটি জেলের ওয়ার্ডেন৷ মৃত্যু হয়েছে দশ বন্দির৷ তাদের মধ্যে আটজনই ড্রাগ মাফিয়া৷ বাকি দু’জন খুন ও ডাকাতির ঘঠনায় অভিযুক্ত৷
সোলদা বলেন, জেল পালানোর লক্ষ্যেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে৷ আপাতত ওয়ার্ডেনের বয়ানের অপেক্ষায় রয়েছে পুলিশ৷

bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল