বিডি নিউজ ৬৪: ভারতে প্রবীণ বিজেপি নেতা ব্রিজপাল তেওটিয়ার উপর হামলা চালাল সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের গাজিয়াবাদে তাঁর কনভয়কে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। একে-৪৭ রাইফেল থেকে অন্তত ১০০ রাউন্ড গুলি চালানো হয় নেতার ওপর।
গুলিতে আহত ব্রিজপালকে নয়ডার হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
এ ঘটনায় ৫ জন আহত হয়েছে। আহতদের গাজিয়াবাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সন্ত্রাসী দলটি টয়োটা গাড়ি থেকে নেতার স্করপিয়োতে গুলি চালায় বলে জানা গিয়েছে। দলের বেশ কিছু নেতা ইতোমধ্যেই দেখা গিয়েছেন তেওটিয়াকে।
হামলার কারন এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। খোঁজ চলছে দুষ্কৃতীকারীদের। বাড়ানো হয়েছে ওই অঞ্চলের নিরাপত্তা।

bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল