বিডি নিউজ ৬৪: চীনে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গ্যাসের পাইপে ব্যাপক বিস্ফোরণ হল। ঘটনাটি ঘটেছে হুবেই প্রদেশে।
বিস্ফোরণে মারা গিয়েছেন ২১ জন মানুষ, আহত ৩ জন। দুর্ঘটনাগ্রস্তদের প্রত্যেকের অবস্থাই অত্যন্ত সঙ্কটজনক। বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ এই ঘটনা ঘটে। উৎপাদন কেন্দ্রের পাইপে একটি ফাটল ছিল। সেখান থেকেই ক্রয়ামগত গ্যাস বেরোতে থাকাতেই বিস্ফোরণ ঘটে বলে অনুমান করা হচ্ছে।
আপাতত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি খালি করে দেওয়া হয়েছে। অন্য কোথাও থেকে গ্যাস লিক করছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল