মাতাল নারীরা অনিরাপদ যৌনতায় লিপ্ত হন বেশি

বিডি নিউজ ৬৪: কাদের সঙ্গে বসে মদ খাবেন এ ব্যাপারে নারীদেরকে আরো সাবধান হতে হবে। কারণ, নতুন এক গবেষণায় দেখা গেছে, মাতাল নারীরা সবচেয়ে বেশি যৌন ঝুঁকি নেন এবং অ্যালকোহলের প্রভাবে অনিরাপদ যৌনতায় লিপ্ত হন।
জার্নাল অফ বিহেভিওরাল মেডিসিনে প্রকাশিত হয় গবেষণাটি। এতে বলা হয়, কন্ডোম ছাড়া যৌন মিলন শারীরিক চাহিদার সন্তুষ্টি এবং অ্যালকোহল যে যৌন ঝুঁকি নিতে উৎসাহিত করে এই বিশ্বাসের সঙ্গে সংশ্লিষ্ট।
মদপানের পর যৌনতায় লিপ্ত হওয়ার সময় কীকরে অ্যালকোহল এবং যৌনতা সম্পর্কিত বিশ্বাস কন্ডোম ব্যবহারকে প্রভাবিত করে তা বুঝার জন্যই গবেষণাটি চালানো হয়।
বেশিরভাগ নারীই ঝুকিপূর্ণ যৌনতায় লিপ্ত হওয়ার আগে অতিমাত্রায় মদপানের কথা বলেছেন। যা তাদের মস্তিষ্কের স্বাভাবিক জ্ঞানীয় কর্মকাণ্ড এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নষ্ট করে। এই গবেষণা মদপান এবং যৌন ঝুঁকি গ্রহণের মধ্যে সংশ্লিষ্টতা খতিয়ে দেখার প্রয়োজনীয়তাই নির্দেশ করে বলে জানান, ইউনিভার্সিটি অফ সিনসিনাট্টি কলেজ অফ মেডিসিনের সহযোগী অধ্যাপক জেনিফার ব্রাউন।
ওই গবেষণায় ২৮৭ জন নারী কলেজ শিক্ষার্থীর ওপর জরিপ চালানো হয়। যারা নিজেদের পরিচয় গোপন রেখে, তাদের সাম্প্রতিকতম মদপান ও যৌনতা সম্পর্কিত তৎপরতা সম্পর্কে জানিয়েছেন।
জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ নারীই ঝুঁকিপূর্ণ যৌনতায় লিপ্ত হওয়ার আগে তিন থেকে পাঁচবারেরও বেশি মদপানের কথা বলেছেন। আর মদপানের পর নিজেকে এবং সঙ্গীকে “পরিমিত হারে মাতাল” হয়েছেন বলে বর্ণনা করেছেন।
অল্পবয়সী নারীদের মদপান এবং কন্ডোম ছাড়া যৌন মিলনে লিপ্ত হওয়ার মধ্যে সংযোগের বিষয়টি গণস্বাস্থ্য সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের ইস্যু। কারণ নারীদের মধ্যে এইচআইভি সংক্রমণ এবং অন্যান্য যৌনতাবাহিত রোগ-বালাই বেড়েই চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *