বিডি নিউজ ৬৪: নাব্যতা সংকটের কারণে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ রুটে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়।
মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, পদ্মা নদীতে ডুবোচর থাকায় ফেরিগুলো মাঝ নদীতে গিয়ে আটকে যাচ্ছে। ফলে নাব্য সংকটের কারণে এ রুটে চলাচলকারী সব ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
তিনি জানান, এতে ঘাটের উভয় পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েক শ’ যানবাহন। ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চাপ বেড়েছে লঞ্চ ও স্পিডবোটে। এদিকে নাব্য সংকট সমাধানে কাজ চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল