বিডি নিউজ ৬৪: লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে আটকানো হল শাহরুখ খানকে। মার্কিন অভিবাসন দপ্তরের অফিসাররা জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটকান। এর আগেও অ্যামেরিকার বিমানবন্দরে আটকানো হয় তাঁকে। বারবার অ্যামেরিকার বিমানবন্দরে তাঁকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা নিয়ে ক্ষোভ গোপন করেননি বলিউড এই অভিনেতা।
আজ তাঁকে আটকানোর কথা টুইট করে শাহরুখ জানান, “আমি নিরাপত্তার গুরুত্ব বুঝি এবং তাকে সম্মান করি। কিন্তু, প্রতিবার মার্কিন অভিবাসন দপ্তর আটকালে খারাপ লাগে।” তারপর তিনি টুইটে লেখেন, এর ভালো দিক হল এখন পোকেমন খেলে সময় কাটছে। জানা গেছে, ছেলে আরিয়ান এবং মেয়ে সুহানাকে নিয়ে অ্যামেরিকা গেছেন শাহরুখ।
এর আগে ২০০৯ সালের অগাস্টে বলিউড এই অভিনেতাকে নিউ জার্সি বিমানবন্দরে আটকানো হয়। ফের ২০১২ সালে নিউ ইয়র্কে প্রায় ঘণ্টা তিনেক আটকে রাখা হয় তাঁকে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল