বিডি নিউজ ৬৪: ঝিনাইদহে হরিণাকুন্ডু উপজেলার ফলসি বটতলা এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শহিদুল ইসলাম ওরফে পঁচা (৪৩) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই র্যাব সদস্য। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম ওরফে পঁচা উপজেলার দৌলতপুর ইউনিয়নের পারদখলপুর গ্রামের তোরাব আলীর ছেলে।
র্যাব-৬ এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার মনির আহমেদ জানান, হরিণাকুন্ডু উপজেলার ফলসি বটতলা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন একদল ডাকাত। এ সময় র্যাবের টহল গাড়ি সেখানে পৌঁছালে ডাকাতরা গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্ম রক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে শহিদুল ইসলাম ওরফে পঁচা নামে এক ডাকাত নিহত হয়। এসময় অন্য ডাকাতেরা পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে একটি শাটার গান ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল