অমিতাভ বচ্চনের সমালোচনায় তসলিমা নাসরিন

বিডি নিউজ ৬৪: বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের একটি মন্তব্যের সমালোচনা করেছেন বিখ্যাত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন। ১১ আগস্ট দিবাগত রাতে এক টুইট বার্তায় এই সমালোচনা করেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা। ঘটনার সূত্রপাত বিগ বি’র আপকামিং মুভি ‘পিংক’ এর প্রচারের সময় অমিতাভের একটি মন্তব্য থেকে।

পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরি পরিচালিত ছবি ‘পিংক’ সিনেমাটির গল্প একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে। সমাজ, ধর্ষক আর ধর্ষণের যুক্তিতর্কের টানটান চিত্রনাট্য ইতিমধ্যেই সিনেপ্রেমীদের মন জিতে নিয়েছে। সিনেমার ট্রেইলারও হইচই ফেলেছে। অমিতাভ বচ্চন আর পীযুষ মিশ্র দুজনই অভিনয় করেছেন আইনজীবীর ভূমিকায়। তাপসী পান্নু অভিনয় করেছেন ধর্ষণের শিকার এক তরুণীর চরিত্রে।

এই পর্যন্ত সব ঠিকই ছিল। গণ্ডগোল বাঁধল অমিতাভ বচ্চনের একটি বক্তব্যে। ‘গোলাপি রং নারীর ক্ষমতায়নের প্রতীক’। এই বক্তব্যেরই প্রতিবাদ জানালেন নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন। তার বক্তব্যও খুব স্পষ্ট। টুইটে তিনি জানান, “গোলাপি রং মেয়েদের জন্য, নীল রং ছেলেদের জন্য- এটা কেবল মার্কেটিং স্ট্র্যাটিজি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *