বিডি নিউজ ৬৪: জঙ্গিবাদ ও সন্ত্রাসের প্রতিবাদে বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী উপজেলা যুবলীগের সভাপতি মো. আনিচুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মনির হোসেন মিয়া।
বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলম, পৌর যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর আতিকুর রহমান শামীম, গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান দিপ, কলেজ ছাত্রলীগের সভাপতি সুজন হাওলাদার, সাধারণ সম্পাদক রাতুল শরীফ, পৌর ছাত্রলীগের সভাপতি মিলন খলিফা, সাধারণ সম্পাদক প্রিন্স রোনাল্ড বেপারী, ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মাহমুদ, জি এস জাহিদুল ইসলাম প্রমুখ।
অপরদিকে, চাঁদশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৈয়দ রুম্মান হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন। বিশেষ অতিথি গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমান।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল