বিডি নিউজ ৬৪: রিও অলিম্পিক নিয়ে লেখিকা শোভা দে”র একটি টুইটকে কেন্দ্র করে তুমুল ঝগড়ায় মাতলেন বলিউড স্টার সোনম কাপুর এবং গায়ক । ৮ অাগস্ট শোভা দে নিজের টুইটার অ্যাকাউন্টে রিও অলিম্পিক নিয়ে একটি বিতর্কিত পোস্ট দিয়েছিলেন। পোস্টটিতে তিনি লিখেন, “অলিম্পিকে ভারতের লক্ষ্য হল রিও যাও, সেলফি তোল, খালি হাতে ফিরে এসো। অর্থ এবং সুযোগে কী বিপুল অপব্যয়!”
তারকাসহ অনেক সাধারণ মানুষও লেখিকার সেই টুইটের প্রতিবাদ করতে শুরু করেন। আর এই টুইটকে কেন্দ্র করেই নিজেদের মধ্যে ঝগড়ার জড়িয়ে পড়েন সোনম কপূর এবং গায়ক অভিজিৎ। শোভা দে”র টুইটের প্রতিবাদে অভিজিৎ লেখেন, “চরম নির্লজ্জ! কেউ কী ভাবে নিজের দেশ, নিজেদের খেলোয়াড়, নিজেদের প্রতিভাকে অপমান করতে পারে।”
এই টুইটের পরেই অভিজিৎকে ট্যাগ করে সোনম লেখেন, “আসলে আপনি একজন হিপোক্রিট।”
অভিজিতও চুপ থাকেননি। পাল্টা টুইটে সোনমকে তিনি লেখেন, “আসলে আমরা সকলেই হিপোক্রিট, তাই না? তবে অবশ্যই আপনার মতো ফিল্মি টাইপ বা পেজ থ্রি টাইপ হিপোক্রিট নই। আমাদের খেলোয়াড়দের জন্য আমি গর্বিত।”
অভিজিতের এই টুইটের পর বেশ কতগুলো হাসির ইমোজি পাঠান সোনম। আর তারপর অভিজিৎকে হিপোক্রিটের সংজ্ঞা ভাল করে বুঝিয়ে দিতেও ছাড়েননি নায়িকা। সোনমের এই টুইটের যদিও এখনও পর্যন্ত আর কোনও উত্তর দেননি অভিজিৎ। তা হলে কি তিনি রণে ভঙ্গ দিলেন?
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল