বিডি নিউজ ৬৪: জঙ্গিবাদ, সন্ত্রাস এবং নাশকতার বিরুদ্ধে কুমিল্লার তিতাসে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আজ বৃহগস্পতিবার উপজেলা সদরের ঢাকা-হোমনা সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
‘জঙ্গিবাদ রুখব সুন্দর বাংলাদেশ গড়ব’- এ স্লোগানকে সামনে রেখে উপজেলার ৯০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন। এ সময় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন, ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে যারা মানুষ হত্যা করে, তারা ইসলামের শত্রু। জঙ্গিদের প্রতিহত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকিমা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুল হাসান, শিক্ষক নেতা আক্তার হোসেন, মাহবুবুল আলম, বদিউল জমির আলী প্রমুখ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল