বিডি নিউজ ৬৪: আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে বাপ্পী-আঁচল অভিনীত ‘সুলতানা বিবিয়ানা’। নবাগত নির্মাতা হিমেল আশরাফের ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমার মধ্য দিয়ে ষষ্ঠবারের মতো জুটিবদ্ধ হলেন বাপ্পী ও আঁচল। এর আগে তারা ‘জটিল প্রেম’, ‘প্রেম প্রেম পাগলামি’, ‘কি প্রেম দেখাইলা’, ‘আজব প্রেম’, ‘গুন্ডা দ্যা টেররিস্ট’ ছবিগুলোতে জুটিবদ্ধ হয়েছিলেন।
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। এতে অন্যান্যদের মধ্যে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, অমিত হাসান প্রমুখ। ঈদে আরও তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সেগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার মতো উপাদান রয়েছে ‘সুলতানা বিবিয়ানা’য়। সিনেমাটির গল্প নাকি একদমই স্বতন্ত্র এবং মৌলিক। লিখেছেন ফারুক হোসেন।
তিনি বলেন, ”সিনেমাটি দেখলেই মনে হবে এটা আমাদের দেশের সিনেমা দেখছি। এটা আমাদের গল্প। এই সিনেমাটি দেখলে খুব সহজেই নতুন করে ভাবতে শিখব।”
আগামী ঈদে সারা দেশের ৭০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে বলে আশা করছেন প্রযোজক-পরিচালক।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল