বিডি নিউজ ৬৪: রাজধানীতে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে সবুজ মিয়া (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তেজগাঁওয়ে একটি ভবনে সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সবুজ টাঙ্গাইল জেলার ভূয়াপুর উপজেলার আবুল কাশেমের ছেলে।
তার সহকর্মী লেবু মিয়া জানান, সকালে ভবনটিতে কাজ করার সময় অসাবধানতা বসত নিচে পড়ে যান সবুজ। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল