সাতক্ষীরায় গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডি নিউজ ৬৪: সাতক্ষীরায় মো‌মেনা খাতুন না‌মে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। আজ বৃহস্প‌তিবার সকা‌লে সদর উপজেলার মাগুরা বউ বাজার এলাকার আব্দুল হা‌মি‌দের বা‌ড়ির পা‌শ থে‌কে মরদেহটি উদ্ধার করা হয়। ওই গৃহকর্মী স্থানীয় এক‌টি ছাত্রাবা‌সে রান্না কর‌তেন। তবে তি‌নি কোথায় থাক‌তেন তা জানা যায়‌নি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এমদাদুল হক শেখ জানান, সকা‌লে স্থানীয়রা ওই এলাকার একটি গা‌ছে মো‌মেনার মরদেহ ঝুল‌তে দে‌খে পু‌লি‌শে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য হাসপাতাল ম‌র্গে পাঠায়।

স্থানীয়রা জানায়, ওই উপজেলার পা‌শের গ্রাম পাথরঘাটার যুবক আসা‌দের সঙ্গে মোমেনার প্রেমের সম্পর্ক ছিল। বুধবার আসা‌দের রু‌মে অন্য এক নারীকে দেখে আসাদের সঙ্গে মোমেনার কথা কাটাকাটি হয়। এ সময় আসাদ প্রকা‌শ্যে মোমেনাকে মারধর ক‌রেন। মরদেহের পাশ থেকে এক‌টি চিরকুটও উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ, তবে তাতে কী লেখা রয়েছে তা এখানো জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *