বিডি নিউজ ৬৪: বাংলাদেশের তারকা গলফার সিদ্দিকুর রহমানের অলিম্পিক মিশন শুরু হতে যাচ্ছে আজ থেকে। ব্রাজিলে রিও ডি জেনিরোতে এবারের অলিম্পিকে সিদ্দিকুর কেমন করেন- সেদিকে দৃষ্টি রয়েছে অনেকেরই। রহমান অবশ্য ইতোমধ্যেই বলছেন, তার আশা নিজের সেরা পারফরম্যান্স দিয়ে দেশের জন্য সম্মানজনক কোনও একটি ফলাফল বয়ে আনা।
তিনিই প্রথম বাংলাদেশী যিনি ওয়াইল্ড কার্ড পেয়ে নয়, বাছাইপর্বে নির্বাচিত হয়ে অলিম্পিকে অংশ নিচ্ছেন। অলিম্পিক্সে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন এটিএম জহিরুল আলম বিবিসিকে বলেন সিদ্দিকুর প্রাকটিসে খুবই ভালো করেছে এবং আশা করা যাচ্ছে ভালো খেলবেন তিনি।
তিনি বলেন গলফের ক্ষেত্রে অনেক পদক্ষেপ নেয়া হয়েছে এবং সিদ্দিকুরের মতো আরও অনেকেই বেরিয়ে আসবে সামনে। আলম জানান অলিম্পিকে শুটিংয়ে বাংলাদেশের বাকীও ভালো করেছে আর স্কোর ভালো হয়েছে আর্চারিতেও।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল