স্বদেশি লিকে হারিয়ে চীনের ডিংয়ের প্রতিশোধ

বিডি নিউজ ৬৪: অলিম্পিকেও স্বদেশির কাছে হারের প্রতিশোধ নেওয়া যায়! সেটাই ঘটেছে টেবিল টেনিসে। চীনা টেবিল টেনিস দলের বস লি জিয়াওজিয়াকে হারিয়ে রিও অলিম্পিকের নারী টিটির শ্রেষ্ঠত্বের মুকুট পরেছেন ডিং নিং। গেলোবার লির কাছেই ফাইনালে হেরেছিলেন ডিং।

অলিম্পিক টেবিল টেনিসে চীনই সেরা। সেই শ্রেষ্ঠত্ব এবারও তাদের। ২০১২ লন্ডন অলিম্পিকে ‘বিগ বেবি’ নামে পরিচিত ডিং কান্নায় ভেঙেছিলেন। ফাইনালে তিনি হেরেছিলেন স্বদেশি লির কাছে। ২৬ বছরের লি এবার রিওর ফাইনালের পরও হাঁটু ভেঙে কাঁদতে শুরু করলেন। এবারের কান্নাটি অবশ্য আনন্দের। চার বছর আগের হারের শোধ তুলে ২৮ বছরের লিকে যে তিনি হারিয়েছেন ১১-৯, ৫-১১, ১৪-১২, ৯-১১, ৮-১১, ১১-৭, ১১-৭ এ। এই জয়ে ডিং পুরো করেছেন তার গ্র্যান্ড স্ল্যাম। অলিম্পিক, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও ওয়ার্ল্ড কাপের শিরোপা তার।

১৯৮৮ সিওল অলিম্পিকে টেবিল টেনিস প্রথমবারের মতো অন্তর্ভূক্ত হয়। সেই থেকে নারীদের প্রতিটি এককের সোনা জিতেছে চীন। ডিং এমন জয়ের পর আনন্দে আত্মহারা, “আমার একটু তাক লেগে গেছে। এখন অবশ্য লন্ডনে হারের স্মৃতি ভুলতে পারবো। এখন দলগত সোনাটা চীনকে জেতাতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *