বিডি নিউজ ৬৪: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকা থেকে মোবারক হোসেন (২৬) নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ বলছে, মোবারক ডাকাত। তার বাড়ি সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত ১২টার দিকে ওই এলাকায় ১০-১২ জন ডাকাত যানবাহনে ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে মোবারককে আটক করে। পুলিশ তার কাছ থেকে একটি পাইপগান ও দুটি গুলি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে দুটি ছোরা, দুটি বল্লম ও দুটি দা উদ্ধার করা হয়।
সরাইল থানার ওসি রুপক কুমার সাহার ভাষ্য, মোবারকের বিরুদ্ধে সরাইল ও সদর থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে ছয়টি মামলা রয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল