সহজ অথচ পুষ্টিকর কয়েকটি সকালের নাশতা চিনে নিন

১. সবজি-ভাত
বাঁধাকপি, আলু, পেঁয়াজ, সবুজ মটর, শিম, গাজর ইত্যাদির ব্যবহারে পরিমাণমতো ভাত রান্না করুন। শুধু খেয়াল রাখবেন, এতে তেলের ব্যবহার কমিয়ে দেবেন। খাওয়ার সময় অন্য কিছুও ব্যবহার করতে পারেন স্বাদ বৃদ্ধিতে। যেমন, তেঁতুল বা নারিকেলের চাটনি অনেকের প্রিয় উপকরণ। ভাত রান্নার সঙ্গে সবজি দিতে হয়। অনেকে একে ‘উপমা’ নামেই চেনেন।
২. অমলেট
অতি জনপ্রিয় খাবার ডিম ভাজি। এমনিতেই স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার এটি। সঙ্গে বাড়তি ধনেপাতা ও চিজ দিয়ে নিলে আরো মজাদার হয়ে উঠবে। অমলেট প্রস্তুত করতে খুব বেশি সময় লাগে না। ঝামেলাও অনেক কম।
৩. ওটসহ উপমা
এ খাবার আরো বেশি পুষ্টিকর। তৈরি করতে সময় লাগবে একই। বাড়তি যোগ হবে ওট। অনেকে এতে সুজিও যোগ করেন। কম সময়ে তৈরি করা দারুণ পুষ্টিকর খাবার এটি।
৪. ডিম সিদ্ধ আর ব্রেড
খুব বেশি কিছু দরকার নেই। সকালে এক কাপ কফি বা চা তো খাওয়াই হয়। এর আগে বা চায়ের সঙ্গে ব্রেড আর বাড়তি একটি ডিম সিদ্ধ খেয়ে নিন। প্রোটিনপূর্ণ এ নাশতা খুবই পুষ্টিকর। এসব খেতে সময় ব্যয়ের বিষয়ে কোনো চিন্তাই নেই।
৫. আলু-পেঁয়াজ সিদ্ধ
একেবারে সাধারণ মনে হলেও অসাধারণ স্বাস্থ্যকর সকালের নাশতা হতে পারে। আলু সিদ্ধ করে পেঁয়াজ সহযোগে রান্না করুন। সামান্য নুন-তেল দিতে হবে। কেবল আলুই দারুণ পুষ্টিকর ও উপাদেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *