বিডি নিউজ ৬৪: তুরস্কের অভ্যুত্থানচেষ্টায় জড়িত এক অ্যাডমিরাল যুক্তরাষ্ট্রে ‘আশ্রয়’ চেয়েছেন বলে খবর পাওয়া গেছে। তার নাম রিয়ার অ্যাডমিরাল মুস্তাফা জেকি উগুরলু। ব্যর্থ অভ্যুত্থানের আগে তিনি ভার্জিনিয়ায় ন্যাটো বাহিনীতে দায়িত্ব পালন করছিলেন। তুরস্ক তাকে খুঁজছিল বিচার করার জন্য। তাকে ইতোমধ্যেই সামরিক বাহিনী থেকে সরিয়ে দেয়া হয়েছে।
তবে যুক্তরাষ্ট্র তার আবেদন গ্রহণ করেছে কি না তা আনাদোলু সংবাদ মাধ্যমের খবরে বলা হয়নি। অভ্যুত্থানচেষ্টার পর থেকে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যকার সম্পর্ক বেশ খারাপ যাচ্ছে। তুরস্ক সরকার যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে থাকা ফেতুল্লাহ গুলেনকে অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে ফেরত দেয়ার দাবি করছে। গুলেন বাস করেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল