খাগড়াছড়িতে দ্বিতীয় দিনের মতো হরতাল চলছে

বিডি নিউজ ৬৪: পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন (সংশোধন) অধ্যাদেশ জারির প্রতিবাদে কয়েকটি বাঙালি সংগঠনের ডাকে খাগড়াছড়িতে  দ্বিতীয় দিনের মতো হরতাল চলছে। গতকালও হরতাল পালিত হয়। তবে আজ বৃহস্পতিবার খাগড়াছড়িতে সাপ্তাহিক হাটের দিন হওয়ায় শহরে হরতাল শিথিল রেখেছে হরতাল আহ্বানকারীরা।

গতকালের মতো আজো জেলা সদরের কোথাও পিকেটিং চোখে পড়েনি। ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো পুলিশি প্রহরায় শহরে প্রবেশ করলেও খাগড়াছড়ি থেকে ঢাকা বা চট্টগ্রামের উদ্দেশে কোনো যানবাহন ছেড়ে যায়নি। পণ্যবাহী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে জেলা শহরে সীমিতসংখ্যক রিকশা, অটো রিকশা চলাচল করতে দেখা গেছে। কিছু কিছু দোকানপাট খুলতে শুরু করেছে শহরে।

উল্লেখ্য, গত ১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ভেটিং সাপেক্ষে পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন, ২০১৬ এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। মঙ্গলবার তা অধ্যাদেশ জারির মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *