বিডি নিউজ ৬৪: সংযুক্ত আরব আমিরাতে দুবাই ডিউটি ফ্রি মিলেনিয়াম মিলিওনিয়ার সিরিজের ১ মিলিয়ন মার্কিন ডলারের টিকিট জিতেছেন ৬২ বছর বয়সী ভারতীয় মুহাম্মদ বশীর আব্দুল কাদের। বশীর গত ৩ আগস্ট ভারত থেকে দুবাইগামী এমিরেটস এয়ারলাইন্সের বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার ৩০০ আরোহীর একজন।
বুধবার মুহাম্মদ বশীর আব্দুল কাদের সংবাদমাধ্যমকে জানান, গত ৬ জুলাই ঈদের ছুটিতে দেশে ফেরার পথে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের দুবাই ডিউটি ফ্রি মিলেনিয়াম মিলিওনিয়ারের একটি টিকিট কিনেছিলেন। ওই টিকিটে এ অর্থ পুরস্কার জিতেছেন।
ভারতের কেরালা দক্ষিণ রাজ্যর তিরুবনন্তপুরম জেলার একটি গ্রামে মুহাম্মদ বশীর আব্দুল কাদেরের বাড়ি। ১৯৭৮ সালে সংযুক্ত আরব আমিরাতে এসে একটি ড্রেজিং কোম্পানিয়ে কাজ শুরু করেন বশীর। ১৯৯৫ সালে তিনি ড্রাইভার হিসেবে আল মোতায়ের মটরসের যোগ দেন। বর্তমানে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল