কমলনগরে ছাত্রদল নেতা গ্রেপ্তার

বিডি নিউজ ৬৪: নাশকতার মামলায় লক্ষ্মীপুরের কমলনগরে বেলায়েত হোসেন হাওলাদার নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার হাজিরহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বেলায়েত চরফলকন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত আবদুল খালেক হাওলাদারের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ও চরফলকন ইউনিয়ন কমিটির সভাপতি।

কমলনগর থানার এএসআই মো. জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ছাত্রদল নেতা বেলায়েত হোসেন নাশকতা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *