জামালপুরে বন্যার পানিতে ডুবে দুজনের মৃত্যু

বিডি নিউজ ৬৪: জামালপুরের ইসলামপুরে বন্যার পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ইসলামপুর পৌরসভাধীন ব্রহ্মপুত্র নদের পাথরঘাট এলাকা ও আজ বুধবার দুপুরে ইসলামপুর সদর ইউনিয়নের সংকরপুর গ্রামে এই পৃথক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইসলামপুর পৌরসভার নটাকান্দা পশ্চিম পাড়া এলাকার মৃত বুদু শেখের ছেলে আলমাস শেখ (৩৫) ও ইসলামপুর সদর ইউনিয়নের সংকরপুর গ্রামের লিচু সেকের স্ত্রী পরিভানু বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত আলমাস ইসলামপুর পৌরসভার নটাকান্দা পশ্চিম পাড়া এলাকার মৃত বুদু শেখের ছেলে। তিনি গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ব্রহ্মপুত্র নদে বন্যার পানিতে মাছ ধরতে যান। মাছ ধরার এক পর্যায়ে আলমাস পানিতে ডুবে যায়। ওই রাতে এবং আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাথরঘাট এলাকায় খোঁজাখুজি করা হলেও তাঁর সন্ধান পাওয়া যাচ্ছিল না। এরপরে দুপুর ২টার দিকে পাথরঘাট এলাকায় বন্যার পানিতে তাঁর লাশ ভেসে উঠে। পরে এলাকাবাসী নিহতের লাশ পানি থেকে উদ্ধার করে।

অপরদিকে একই দিন দুপুরে ইসলামপুর সদর ইউনিয়নের সংকরপুর গ্রামের লিচু সেকের স্ত্রী পরিভানু বেগম বন্যার পানিতে ডুবে মারা যান।

এলাকাবাসী জানান, তিনি দীর্ঘদিন যাবত মৃগি রোগে ভোগছিলেন।

ইসলামপুর থানার ওসি দীন-ই আলম পানিতে ডুবে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *