জেএসসি পরীক্ষার ফরম পূরণের অর্থ দিলেন জেলা প্রশাসক

বিডি নিউজ ৬৪: নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নে তিস্তা নদীর  বন্যা ও ভাঙনের শিকার ৭০ শিক্ষার্থীর জেএসসি পরীক্ষার ফরম পূরণের ফি পরিশোধ করেছেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক।

টেপাখড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থীরা জানান, জেলা পরিষদের প্রশাসকের সহযোগিতায় আজ বুধবার তাদের ফরম পূরণের কাজ শেষ হয়েছে। ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, সম্প্রতি তিস্তার বন্যা ও ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় ইউনিয়নের দুই সহস্রাধিক পরিবার। এ সময় ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে হারিয়ে যায় টেপাখড়িবাড়ি উচ্চ বিদ্যালয়। বর্তমানে বন্ধ রয়েছে বিদ্যালয়ের পাঠদান। বিদ্যালয়টি অষ্টম শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা ৭০ জন। ক্ষতিগ্রস্ত এসব শিক্ষার্থীরা অভিভাবকদের পক্ষে চলমান জেএসসি পরীক্ষার ফরম পূরণের ফি পরিশোধ অসম্ভব হয়ে পড়ায় অনিশ্চিত হয়ে পড়ে তাদের শিক্ষা জীবন।

জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক বলেন, “ওই ৭০ জনের শিক্ষাজীবন গতিশীল রাখতে জেলা পরিষদের পক্ষে আজ বুধবার তাদের পরীক্ষার ফি এর টাকা পরিশোধ করা হয়েছে। এখন আর তাদের জেএসসি পরীড়্গায় অংশগ্রহণে বাধা থাকলো না। এর আগে গত মঙ্গলবার জেলা পরিষদের পক্ষে ডালিয়ার হেলিপ্যাড মাঠে আয়োজিত অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০০ পরিবারের মাঝে পাঁচ কেজি করে চাল বিতরণ করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান তবিবুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *