রৌমারীতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর ত্রাণ বিতরণ

বিডি নিউজ ৬৪: কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। গতকাল মঙ্গলবার দিনব্যাপী তিনি ব্রহ্মপুত্র নদ বিচ্ছিন্ন পাখিউড়া, বাগুয়ারচরসহ চরজনপদের বন্যার্তদের খোঁজখবর নেন এবং রান্না করা খাবার বিতরণ করেন।

ত্রাণ কার্যক্রমের পাশাপাশি একটি মেডিক্যাল টিম ছিল। যাতে বনার্তদের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করছেন। এ সময় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (বীর প্রতীক), এ এইচ এম আব্দুল হাই, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, হাসমত আলী, যুবনেতা হাবিবুন্নবী সোহেলসহ দলের অর্ধশতাধিক নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *