বিডি নিউজ ৬৪: লোকার্নো উৎসব কর্তৃপক্ষ সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) সহায়তায় ওপেন ডোরস কার্যক্রম পরিচালনা করে থাকে । সহযোগী হিসেবে আছে ইউরোপ ও এশিয়ার একাধিক প্রতিষ্ঠান। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে মুক্ত ছবি ও নির্মাতাদের সহায়তার জন্যই কাজ করে ওপেন ডোরস।
লোকার্নো ওপেন ডোরস হাবের জন্য ‘ডে আফটার টুমরো’ছাড়াও নির্বাচিত চলচ্চিত্র প্রকল্পে জায়গা করে নিয়েছিলো ইশতিয়াক জিকোর কাহিনিচিত্র ‘সিটি অ্যান্ড ক্যাটস’।
উৎসবে এবার প্রদর্শিত হয়েছে বেশ কয়েকটি বাংলাদেশি ছবি। এর মধ্যে ছিলো মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’, কামার আহমাদ সাইমনের ‘শুনতে কি পাও’ ও রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’। স্বল্পদৈর্ঘ্য ছবির মধ্যে ছিলো ইশতিয়াক জিকোর ‘৭২০ ডিগ্রিজ’, আবু শাহেদ ইমনের ‘কন্টেইনার’ ও মেহেদি হাসানের ‘আই অ্যাম টাইম’।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল