মোটু-পাতলু এবার টিভি নাটকে

বিডি নিউজ ৬৪: জনপ্রিয় কার্টুন সিরিজ মোটু-পাতলুর আদলে এবার নির্মিত হয়েছে নাটক। এর নামও রাখা হয়েছে মোটু-পাতলু। সমাজের নানা অসঙ্গতি, সমস্যা মোটু-পাতলুর চোখেই ধরা পড়ে। সহজ সরল মোটু এবং সূক্ষ বুদ্ধিসম্পন্ন এ যুগের ছেলে পাতলুর মজার মজার ঘটনা নিয়েই মোটু-পাতলু নাটকের কাহিনি।

রুম্মান রশীদ খানের লেখা এ নাটকটি পরিচালনা করেছেন মইনুল ওয়াজেদ রাজীব। মিডিয়াসফট প্রডাক্সন প্রযোজিত এ নাটকে মোটু’র ভূমিকায় অভিনয় করেছেন আনন্দ খালেদ। আর পাতলু চরিত্রে আছেন চলচ্চিত্রের এ সময়ের জনপ্রিয় অভিনেতা চিকন আলী। মোটু-পাতলু চিকন আলী অভিনীত প্রথম নাটক।

গল্পে তাদের সঙ্গী হয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় উপস্থাপিকা। উপস্থাপিকাকে বিপদ থেকে বাঁচাতে গিয়ে নতুন সমস্যার মুখে পড়ে মোটু ও পাতলু। এরপর তারা কিভাবে সমস্যা উত্তরণ করে সামনে এগিয়ে যায়, তা দেখা যাবে এখানে।

এছাড়া আরো আছেন ফেয়ার এন্ড হ্যন্ডসাম দ্য আল্টিম্যন ম্যন বিজয়ী আজাদ, কাজী উজ্জল এবং জনপ্রিয় উপস্থাপিকার চরিত্রে রুমানা মালিক মুনমুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *