তিন পার্বত্য জেলায় চলছে হরতাল

বিডি নিউজ ৬৪: তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সকাল-সন্ধ্যা চলছে। আজ বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতাল চলবে। হরতালের কারণে খাগড়াছড়ির সঙ্গে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এখনো জেলা শহরের অধিকাংশ দোকানপাট খোলেনি। হরতালে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। শহরের দুই একটি স্থানে হরতালের পক্ষে পিকেটিং করছে হরতাল সমর্থকরা। স্পর্শকাতর স্থানসমূহে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো জেলার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির জ্যৈষ্ঠ সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ দাবি করেন, সরকার একপেশে মনোভাবে বাঙালিদের স্বার্থ ক্ষুন্ন করে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সংশোধনী করেছে। যেখানে বাঙালিদের কোনো প্রতিনিধি রাখা হয়নি। তাই অবিলম্বে এই সংশোধনী বাতিলের দাবিতে হরতাল কর্মসূচি পালন করা হবে।সংশোধনী বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে তিনি সকলের প্রতি আহবান জানান।

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন-২০১৬ বাতিলের দাবিতে মঙ্গলবার এ হরতাল আহ্বান করে স্থানীয় বাঙালিভিত্তিক পাঁচটি সংগঠন। উক্ত আইনের ফলে বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি বাড়বে এবং এখানকার বাঙালিদের ভূমি থেকে উচ্ছেদ হতে হবে। পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য গণপরিষদ, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্যপরিষদ যৌথভাবে এ হরতালের ডাক দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *