ফেলপসের ২১ নম্বর সোনা জয়

বিডি নিউজ ৬৪: অবিশ্বাস্য অলিম্পিক ক্যারিয়ারে একের পর এক মাত্রা দিয়ে যাচ্ছেন মাইকেল ফেলপস। মার্কিন যুক্তরাষ্ট্রের এই কিংবদন্তি সাঁতারু রিও অলিম্পিকে তিনবার পুলে নামলেন। ঝড় তুলে তিনবারই জিতলেন সোনা। এবারের আসরের চতুর্থ দিনে জল থেকে দুটি সোনা তুলে নিয়েছেন তিনি। সর্বশেষটি ৪X২০০ মিটার ফ্রিস্টাইল রিলের সোনা। এদিনই ২০তম অলিম্পিক সোনা ফেলপস জিতেছেন ২০০ মিটার বাটারফ্লাইয়ের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করে।

অবসর ভেঙে ক্যারিয়ারের পঞ্চম অলিম্পিকে অংশ নিতে এসেছেন ফেলপস। ৩১ বছরের এই ইতিহাস সেরা সাঁতারুর অলিম্পিক পদক অর্জনের রেকর্ডের আশেপাশে নেই কেউ। আগেও ছিল না। এবার নিজের শেষ অলিম্পিকে ব্যবধানটা আরো বাড়িয়ে নিচ্ছেন। এখন অলিম্পিকে সব মিলিয়ে ২১টি সোনা, ২টি রুপা ও ২টি ব্রোঞ্জ ফেলপসে। ২৫টি পদক অলিম্পিকে! আরো দুটি ব্যক্তিগত ইভেন্টে এই অলিম্পিকেই জিততে পারেন সোনা। গত তিন অলিম্পিকে ১০০ মিটার বাটারফ্লাই ও ২০০ মিটার ব্যক্তিগত মিডলের সোনাও জিতেছেন ফেলপস। এবারও জিতবেন বলে আশা করা যাচ্ছে।

এদিন ২০তম সোনা জিতে ফেলপস অপেক্ষায় ছিলেন ১১তমটির জন্য। মার্কিন দলকে ৪x১০০ মিটার ফ্রিস্টাইল রিলের সোনা জেতাতে সহায়তা করেছেন রিওতে প্রথমবার জলে নেমে। এবার ৪X২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে নেতৃত্ব দিলেন ফেলপস। তাতে যুক্তরাষ্ট্র ৭ মিনিট ০.৬৬ সেকেন্ডে জিতলো সোনা। টানা চতুর্থ অলিম্পিকে এই ইভেন্টে সোনা জিতলো যুক্তরাষ্ট্র। ফেলপসের সাথে ছিলেন কনোর ডায়ার, টাউনলি হাস ও রায়ান লোকটে। যুক্তরাজ্যের দল ৭ মিনিট ০৩.১৩ সেকেন্ডে এই ইভেন্টে জিতেছে রুপা। ৭ মিনিট ০৩.৫০ সেকেন্ডে ব্রোঞ্জ জিতেছে জাপানের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *