পর্দায় নয়, বাস্তবেই প্রেম শুরু করে দিয়েছেন

বিডি নিউজ ৬৪: তাঁরাই কি টলি-ইন্ডাস্ট্রির সবচেয়ে ইয়ং কাপল? না! কোনও কনফারমেশন নেই। তবে ঋদ্ধি সেন আর সুরঙ্গনাকে নিয়ে এখন এই গুজব চলছে টলি পাড়ায়।

অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ‘ওপেন টি বায়োস্কোপ’-এ ঋদ্ধি-সুরঙ্গনার কিশোর প্রেম দেখেছেন কলকাতার দর্শক। অনস্ক্রিনের গল্প যেখানে শেষ সেখানেই নাকি অফস্ক্রিনের গল্প শুরু। যদিও ছবির প্রোমোশনের পর আর তেমন ভাবে প্রকাশ্যে কাছে আসতে দেখা যায়নি এই দুই ঘনিষ্ঠ বন্ধুকে। কিন্তু ‘মাধ্যমিকের বাধ্য মেয়ে’কে বোধহয় বাস্তবে ছুঁয়েই ফেলেছেন ঋদ্ধি। সম্প্রতি এক সাক্ষাত্কারে সমবয়সী এক কন্যার প্রতি ভাললাগার কথাও জানিয়েছেন তিনি। অনেকেই বলছেন, সেই মেয়ে নায়িকা সুরঙ্গনা।

জানা গেছে, ঋদ্ধির পরিবার এই সম্পর্ককে মেনেও নিয়েছেন। তবে এখনই রিলেশনশিপ নিয়ে কিছু বলতে নারাজ এই তরুণ তুর্কিরা। তবে এ জল্পনা থামার নয়। কবে এ কাহিনির নায়ক-নায়িকা মুখ খোলেন, এখন সেটাই দেখার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *