বিডি নিউজ ৬৪: একটা দু’টা নয়। একেবারে ৬টা প্রজেক্ট কিনা ছেড়ে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া! তাও যদি হত কোনও সাধারণ প্রজেক্ট। হলিউড থেকে ডাক পাওয়া তো আর চাট্টিখানি কথা নয়। অথচ সেই ডাকই ফিরিয়ে দিলেন প্রিয়াঙ্কা।
ঘটনাটা ঘটেছে কোয়ান্টিকো সিজন ২-এর পর। কোয়ান্টিকো নিয়ে তিনি উচ্ছ্বসিত। দ্বিতীয় সিজনের পর তৃতীয় সিজন যদি আসে, সেটাও তো করতে হবে। আর কোয়ান্টিকো যেমন তেমন টেলি সিরিজ় তো নয়। সন্ত্রাসবাদ নিয়ে তৈরি। তাও আবার বিশ্বজুড়ে প্রায় ২০০টি প্রদেশে সম্প্রচারিত হচ্ছে।
তবে প্রিয়াঙ্কা কিন্তু ইতিমধ্যেই একটি হলিউড প্রজেক্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। প্রজেক্ট রানওয়ে সিজ়ন ১৫। এটি একটি ফ্যাশন রিয়্যালিটি শো। এখানে হেইডি ক্লুম ও জ্যাক পসন, নীনা গার্সিয়া ও ডিজাইনার টিম গুনকে বিচারকের আসনে দেখা যাবে। প্রজেক্ট রানওয়েতে থাকার কথা প্রিয়াঙ্কা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন,
সম্ভবত কোয়ান্টিকো ও প্রজেক্ট রানওয়ের কারণেই আর কোনও কাজ হাতে নিচ্ছেন না প্রিয়াঙ্কা। তিনি জানিয়েছেন পরের বছর মার্চ পর্যন্ত তাঁর কোনও ডেট ফাঁকা নেই। তাই শুধু বলিউড নয়, হলিউড প্রজেক্টও হাতে নেননি তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল