বিডি নিউজ ৬৪: গাজীপুরে স্কুলছাত্র সানাউল্লা সরকার হত্যা মামলায় ছয়জনকে ফাঁসি ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক ফজলে এলাহী ভূইয়া এ রায় দেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামের রফিকুল ইসলাম, একই এলাকার আতিকুল ইসলাম, আলম শেখ, সেলিম শেখ, নয়ন শেখ, আনার হোসেন শেখ।
আর যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিতরা হলেন- আনোয়ারা বেগম, আব্দুল মোতালেব ও শেখ শামসুদ্দিন।
আদালত সব আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে সানাউল্লা সরকারকে পারিবারিক বিরোধ ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আনোয়ারা বেগমের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের জের ধরে ২০০১ সালের ৯ ফেব্রুয়ারি শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই আসাদুজ্জামান বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন।
আদালত দীর্ঘ শুনানি ও উভয়পক্ষের যুক্তি-তর্ক শেষে এ রায় দিলেন। আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মকবুল হোসেন কাজল।

bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল