বিডি নিউজ ৬৪: ঢাকার অদূরে আশুলিয়ায় একটি বাঁশঝাড়ের ভেতর থেকে বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় (২৩) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে আশুলিয়ার গোরাট মধ্যপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধরা করা হয়।
আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান, সকালে স্থানীয়রা ওই বাঁশঝাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে পরে ময়নাতদন্তের জন্য তা মর্গে পাঠানো হয়।
আশুলিয়া থানার এসআই আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা জানান, নিহতের চোখে, হাতসহ শরীরের বেশ কয়েকটি জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে হত্যার পর বাঁশঝাড়ে ফেলে রেখে গেছে বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল