নদ-নদীর ১২টি স্থানে পানি বৃদ্ধি ও ৭৫টি স্থানে হ্রাস পেয়েছে

ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীসমূহের পানি হ্রাস পাচ্ছে। অপরদিকে সুরমা-কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।
দেশের নদ-নদীর ৪টি স্থানে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ১২টি স্থানে পানি বৃদ্ধি ও ৭৫টি স্থানে পানি হ্রাস পেয়েছে। নদ-নদীর ২টি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে এবং ১টি স্থানের তথ্য পাওয়া যায়নি।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।
আজ সকাল ৯টা থেকে আগামী ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদ-নদীসমূহের পানি হ্রাস অব্যাহত থাকতে পারে।
আগামী ২৪ ঘন্টায় সুরমা-কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেতে পারে।
আগামী ৪৮ ঘণ্টায় মানিকগঞ্জ জেলায় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি অব্যাহত থাকতে পারে।
রাজধানী ঢাকার আশপাশে বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা (নারায়ণগঞ্জ) নদীসমূহের পানি হ্রাস পাচ্ছে। যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *