মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের হাত-পা ভেঙ্গে দিল প্রতিপক্ষরা

বিডি নিউজ ৬৪: বাগেরহাটের মোরেলগঞ্জে এস.এম জহিরুল হক(৬০) নামে অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষক ও আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে এবং কুপিয়ে তার ৪ হাত-পা ভেঙ্গে দিয়েছে হামলাকারীরা। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জিলবুনিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাত ১১টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মারধরের শিকার জহিরুল হক এমপি মোজাম্মেল হোসেন প্রতিষ্ঠিত রহমতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহ-সভাপতি।

এ বিষয়ে জহিরুল হকের ছেলে মেহেবুবুল হক নির্ঝর জানান, রাতে তার পিতা বড়শিবাওয়া বাজারের ওষুধের দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন। এ সময় ৪/৫ জনের একটি দল তার ওপর হামলা করে। হামলাকারীরা এলাপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে ওই শিক্ষকের ৪ হাত-পা ভেঙ্গে রাস্তার পাশে ফেলে রাখে। খবর পেয়ে তার স্বজনেরা তাকে উদ্ধার করে রাতেই খুলনায় নিয়ে যায়।

ছেলে মেহেবুবুল হক আরো জানান, তিনি শিক্ষকতা থেকে অবসর গ্রহণের পর বড়শিবাওয়া বাজারে ওষুধের ব্যবসা করছেন।

এ ব্যাপারে মোরেলগঞ্জে থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, একটি দোকান নিয়ে বিরোধের কারণে ওই শিক্ষকের ওপর হামলা করেছে প্রতিপক্ষের লোকেরা। হামলাকারীদেরকে আটকের চেষ্টা চলছে।

হামলাকারিরা আওয়ামী লীগের নেতা বা কর্মী কিনা তা জানতে চাইলে ওসি ও স্থানীয়রা জানান, উভয় গ্রুপই আওয়ামী লীগের নেতাকর্মী এবং এমপি ডা. মোজাম্মেল হোসেনর অনুসারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *