চট্টগ্রামে খুনের দায়ে ছয়জনের মৃত্যুদণ্ড

বিডি নিউজ ৬৪: চাঁদপুরের কচুয়া উপজেলায় ২০১৪ সালে সংঘটিত একটি খুনের মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী এ রায় দেন। আসামিরা সবাই বর্তমানে পলাতক আছেন।

ট্রাইব্যুনালের কৌঁসুলি আইয়ুব খান জানান, ২০১৪ সালের ৩০ জুলাই ঈদুল আজহার রাতে কচুয়া উপজেলার শংকরপুর গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগ নেতা অলিউল্লাহ মৃধাকে বিরোধের জের ধরে বাড়ির উত্তর দিকে রাস্তার পাশে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিহতের স্ত্রী জয়নব বেগম বাদী হয়ে তৎকালীন সময়ে একই গ্রামের আবদুল হামিদ মৃধাকে প্রধান আসামি করে কচুয়া থানায় একটি হত্যা মামলা (যার নম্বর ১২, তারিখ ৩০/০৭/২০১৪) দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *