বিডি নিউজ ৬৪: জাপানের সম্রাট আকিহিতো সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এ সময় তিনি সিংহাসন ত্যাগ করা সংক্রান্ত যে খবর বেরিয়েছিল সে সম্পকে ইঙ্গিত দিতে পারেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।
গত মাসে একটি খবর বের হয় যে ৮২ বছর বয়সী সম্রাট অন্তরঙ্গ ব্যক্তিদের বলেছেন, বয়স বেড়ে যাওয়ার কারণে তার পক্ষে আনুষ্ঠানিক দায়িত্ব পালন করা কঠিন হয়ে যাচ্ছে এবং এ কারণেই তিনি আগামী কয়েক বছরের মধ্যে সিংহাসন থেকে পদত্যাগ করবেন। এরপর এটা নিয়ে সারাদেশে জল্পনাকল্পনা চলছে। কারণ গত দুই শতকে জাপানে এ ধরণের কিছু ঘটেনি।
গত কয়েক সপ্তাহ জল্পনাকল্পনার পর শুক্রবার রাজপ্রাসাদ জানিয়েছে, আকিহিতো সোমবার গ্রিনিচ মান সময় ৬ টায় ভাষণ দেবেন। আর এটা হলে তিনি দ্বিতীয় বারের মত জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার ভাষণের স্থায়িত্ব ১০ মিনিট হতে পারে।
সম্রাটের ভাষণের পর প্রধানমন্ত্রী শিনেজা আবে এক বিবৃতি দেবেন।

bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল