মেয়ের বিয়েতে ইলিয়াস কাঞ্চনের তিন নায়িকা

বিডি নিউজ ৬৪: তিন নায়িকা রোজিনা, অঞ্জনা ও চম্পা। এই তিন নায়িকার বিপরীতেই নায়ক হয়ে রুপালী পর্দায় হাজির হয়েছেন কাঞ্চন। চম্পার সঙ্গে তার জুটি দারুণ সমাদৃত ছিলো দর্শকদের কাছে। তাদের বেশ কিছু ছবি ব্যবসা করার রেকর্ড করেছে। এবার এই তিনজনই ইলিয়াস কাঞ্চনের মেয়ের বিয়েতে হাজির হলেন অনন্য রূপে।

একটা সময় রোজ রোজ দেখা হলেও আজকাল যে যার মতো ব্যস্ত সবাই নিজেদের কাজ ও সংসার নিয়ে। হঠাৎ কারো কারো সঙ্গে কোনো আনুষ্ঠানিকতায় দেখা হয়ে গেলেও রোজিনা, অঞ্জনা, চম্পা একত্রে তাদের নায়কের মুখোমুখি হলেন বহুদিন পর। তাই মেয়ের বিয়েটা হয়ে উঠেছিলো বন্ধুত্বের এক রঙিন মঞ্চ। সম্প্রতি এই নায়কের কন্যা অনির বিয়ে হয়ে গেল। গত ৪ আগস্ট ধানমন্ডির একটি কনভেনশন সেন্টারে এ বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের বেশ ক’জন তারকা।

ঢাকাই ছবিতে আশি ও নব্বই দশকের জনপ্রিয় মুখ ইলিয়াস কাঞ্চন। তার অভিনীত ‘বেদের মেয়ে জোছনা’ ছবিটি আজও দেশীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয়ের অনন্য এক রেকর্ডের মালিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *