বিডি নিউজ ৬৪: আসন্ন ইদুল আজহা উপলক্ষে পরীমনি অভিনীত বহুল আলোচিত ‘রক্ত’ ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও সেটা আর হচ্ছে না। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেইজে এমন একটি ঘোষণা দেওয়া হয়েছে। ইতোমধ্যেই ‘রক্ত’র ট্রেইলারের পর ছবিটির একটি আইটেম গান ইউটিউবে ঝড় তুলেছে।
ছবি মুক্তি না দেওয়ার বিষয়টি সম্পর্কে জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড পেইজে বলা হয়- “আমরা অতান্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, এই ঈদে আমরা রক্ত সিনেমাটি মুক্তি দিতে পারছি না। কারণ, এখনও অনেক শুটিং বাকি আছে। বিভিন্ন কারণে আমরা অনেক দিন শুটিং করতে পারি নাই।
এর পরিবর্তে আমার ঈদে “প্রেম কি বুঝিনি” সিনেমাটি মুক্তি দিব। এই সিনেমাটির ৮০% শুটিং হয়েছে লন্ডনে। একটি মিষ্টি কমেডি রোমান্টিক সিনেমা “প্রেম কি বুঝিনি”। এতে অভিনয় করেছে ঃ শুভশ্রি, ওম, জান্নাতুল ফেরদৌস পিয়া, রেবেকা, হাসান ইমাম, নাদের চৌধুরী ও একজন প্রবাসী বাংলাদেশি নতুন মুখ। কিছু দিনের মধ্যেই এই সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দিব। ১৩ই অগাস্ট থেকে এই সিনেমার প্রমোশন শুরু করবো।”
রক্ত সিনেমাটির সদ্য রিলিজ হওয়া গানটি সম্পর্কে পোস্টে বলা হয়, “রক্ত সিনেমার পরী গানটি আরেকটা নতুন রেকর্ড করলো। এই গানটি ইউটিউবে ২৪ ঘণ্টায় ৩,৪০,০০০ বার দেখা হয়েছে। যা “শিকারীর আর কোন কথা না বলে”, “বাদশার ধ্যাত তেরি কি” বা “অগ্নি২ এর ম্যাজিক মামুনি” থেকে বেশী। রক্ত সিনেমার বাজেট শিকারি এবং অগ্নি২ থেকে বেশী। আর পরিচালক #সুমন সিনেমাটা বানিয়েছেও খুব ভালো। কক্সবাজারে এক গানে ১০০ ব্যাক ডান্সের ছেলে মেয়ে ছিল, ছিল বিশাল এ্যারেঞ্জমেন্ট। এতে ব্যয় হয়েছিল ২০ লক্ষ টাকা, গান করেছিল: স্যাভি, কোরিওগ্রাফ করেছেন: বাবা যাদব। সিনেমাটিতে আছে দুর্দান্ত এ্যাকশন, সেন্টিমেন্ট এবং দুর্দান্ত এক গল্প।”
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল