বিডি নিউজ ৬৪: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ দুই ইয়াবা পাচারকারীকে আটক করেছে পুলিশ। রবিবার গভীর রাতে উপজেলার টেকনাফ ঘুমধুম এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- নাইক্ষ্যংছড়ি সদর বাজার এলাকার মো. ইয়াছিন (৩১) ও মো. ইমান ইদ্দীন (২৭)।
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) এরশাদ উল্লাহ জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘুমধুম-মায়ানমার সীমান্তবর্তী টেকনাফ সড়কের ৪৫ কি.মি. এলাকায় পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ১৫ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল