এটা প্রথমবার নয়, আগেও বহুবার ঘটেছে : লিন্ডসে লোহান

বিডি নিউজ ৬৪: মডেল ও অভিনেত্রী লিন্ডসে লোহান জানিয়েছেন তার সঙ্গী তার ওপর অত্যাচার করে। তিনি বলেন, এ অত্যাচারের ঘটনা এটাই প্রথমবার নয়, আগেও বহুবার এমনটা ঘটেছে। আর এ কারণে তিনি তার সঙ্গে বিচ্ছেদ প্রায় চূড়ান্ত হয়ে গেছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে পিপল ডট কম।

লিন্ডসে জানান, তার সঙ্গী শুধু এবারই নয়, এর আগেও বহুবার তাকে অত্যাচার করেছে তার বয়ফ্রেন্ড রাশিয়ান ব্যবসায়ী ইগর তারাবাসভের। তারা একসঙ্গে লন্ডনে জীবনযাপন করছিলেন।

রবিবার মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে লিন্ডসে তার এ অভিযোগের কথা জানান। তিনি বলেন, তার বয়ফ্রেন্ড তাকে বহুবার অত্যাচার করেছে। আর এ কারণে তিনি আর সম্পর্কটি রাখতে চান না।

তবে কিছুদিন আগেই অবশ্য লিন্ডসে লোহান জানিয়েছিলেন, তিনি তার সঙ্গীর সঙ্গে বেশ শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। আর সে কারণে হলিউডে ফেরার ইচ্ছেও বাদ দিয়েছিলেন তিনি। কারণ, তিনি হলিউডে কাজ করুন এটা লোকজন পছন্দ করে না ইগর!

২০১২ সালে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর মামলার প্রভেশন কাটানোর পর লিন্ডসে লন্ডনে পাড়ি জমান। সেখানে ওয়েস্ট অ্যান্ড প্রোডাকশনের ‘স্পিড দ্য প্লো’-তে গত বছর কাজ করেছেন। এরপর থেকেই তার কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। বেশ কিছুদিন বাড়িতে থাকেন এবং রান্নাবান্না করেই সময় কাটান তিনি। এ ছাড়া সাপ্তাহিক ছুটির দিনে তিনি মোনোকোতে গিয়ে বসে থাকেন। গত ৩ ফেব্রুয়ারি লিন্ডসে লন্ডনের ম্যাডক্স গ্যালারিতে একটি প্রদর্শনী দেখতে গিয়েছিলেন।

১৯৯৮ সালে হলিউড সিনেমায় অভিষেকের পর থেকে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ ছাড়া মডেল ও গায়ক হিসেবেও তার পরিচিতি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *