পাকিস্তানে হাসপাতালে বিস্ফোরণে নিহতর সংখ্যা বেড়ে ৫৩

বিডি নিউজ ৬৪: পাকিস্তানের কোয়েটাতে একটি হাসপাতালের জরুরি বিভাগে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। পাকিস্তানের গণমাধ্যম ডনের খবরে বলা হয়, হামলায় আরও ৩০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে সোমবার বেলুচিস্তান প্রদেশে। তাৎক্ষণিকভাবে হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি।

পাকিস্তানের গণমাধ্যম ডনের খবরে বলা হয়, বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি আমি ব্যক্তিগতভাবেই তদন্তের নির্দেশনা দিয়েছি। বেলুচিস্তানের স্বরাষ্ট্রসচিব আকবর হারিফাল ডনকে বলেছেন, বেশ কয়েকজন আইনজীবী ও সংবাদকর্মীরা গুলিতে নিহত বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট বিলাল আনোয়ার কাসির মৃতদেহ দেখতে ও শোক জানাতে হাসপাতালে গেলে এ ঘটনা ঘটে।

হামলার নিন্দা প্রকাশ করেছে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সানাউল্লাহ জেহরি। তিনি স্থানীয় টিভিকে জানান, ভারতীয় গোয়েন্দা সংস্থার এর হাত রয়েছে এ হামলার পেছনে। হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে, এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল। খবরে বলা হয়, হামলায় বেশ কয়েকজন আইনজীবী ও সংবাদকর্মী মারাত্মকভাবে আহত হয়েছেন। পুলিশ জায়গাটিকে বর্তমানে ঘিরে রেখেছে। উল্লেখ্য, আল-কায়েদার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বেলুচিস্তানে প্রায় সময়ই ছোট বড় সংঘাতের ঘটনা ঘটে থাকে। জায়গাটি ঘিরে রয়েছে আফগানিস্তান ও ইরান সীমান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *