বিডি নিউজ ৬৪: নাশকতার অভিযোগে সাভারে জামায়াতের এক নেতাসহ ছয়জনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। আজ সোমবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি। সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান আটকের বিষয়টি জানান।
তিনি বলেন, নাশকতা করতে পারে এমন খবরের ভিত্তিতে সাভারের ডগরমোড়া ও চাঁপাইন এলাকা থেকে জামায়াতের এক নেতাসহ ছয়জনকে আটক করা হয়েছে। তাদের থানা হাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল