প্রথমবার অলিম্পিকের ডাবলে হারলেন সেরেনারা

বিডি নিউজ ৬৪: অলিম্পিক টেনিসের ডাবলে প্রথমবারের মতো হেরে গেলেন যুক্তরাষ্ট্রের দুই টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামস। চতুর্থবারের মতো স্বর্ণ জয়ের স্বপ্ন নিয়ে রিওতে গেলেও তাদের স্বপ্ন পূরণ হয়নি।

রিওতে চেক রিপাবলিকের লুসি সাফারোভা ও বারবোরা স্ট্রাইকোভার বিপক্ষে ৬-৩ ও ৬-৪ সেটে হেরেছেন যুক্তরাষ্ট্রের উইলিয়ামস পরিবারের দুই বোন। অলিম্পিক ক্যারিয়ারে ১৬তম ম্যাচে হেরেছেন তারা। সেই ২০০০ সাল থেকে ১৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিলেন সেরেনা-ভেনাস।

সেরেনাদেরকে হারিয়ে দেয়া জুটিটে গড়েছে কিছু দিন আগে। ব্রাজিলে জিকা ভাইরাসের কারণ দেখিয়ে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন কারোলিনা প্লিসকোভা। তার জায়গায় স্ট্রাইকোভা খেলছেন।

২০০০ সালে সিডনি অলিম্পিকে, ২০০৮ সালে বেইজিংয়ে ও ২০১২ সালে লন্ডনে টেনিসের ডাবলে স্বর্ণ জিতেছিলেন সেরেনা-ভেনাস। ২০০৪ সালে অ্যাথেন্স অলিম্পিক থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন সেরেনা। ইনজুরিতে না পড়লে সেবারও তার খেলা হতো।

এই ম্যাচে হারের পর একক ইভেন্টে ২২টি গ্র্যান্ডস্ল্যাম বিজয়ী সেরেনা বলেছেন, আমরা বাজে খেলেছিলাম। তাই এমন ফল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *