আত্মহত্যার চেষ্টা? কবজিতে ক্ষত নিয়ে হাসপাতালে পিস্টোরিয়াস

বিডি নিউজ ৬৪: কবজিতে ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি ব্লেড রানার অস্কার পিস্টোরিয়াস। গার্লফ্রেন্ডকে খুনের অপরাধে আপাতত জেল খাটছে অস্কার। তাহলে কি জেলেই কবজির শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেছে দক্ষিণ আফ্রিকার ব্লেড রানার? শুরু হয়েছে তুমুল জল্পনা। জেল সূত্রের খবর, কবজির শিরার কাছে যেভাবে ক্ষত হয়েছে, তাতে আত্মহত্যার চেষ্টার জল্পনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

প্যারা অলিম্পিকে একাধিক সোনা জেতা ব্লেড রানার গার্লফ্রেন্ড রিভা স্টিনক্যাম্পকে খুনের অপরাধে ৬ বছরের কারাবাস হয়েছে পিস্টোরিয়াসের। শনিবার সকালে হঠাত্‍‌ পিস্টোরিয়াসের কবজিতে থেকে রক্ত বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয় জেল হাসপাতালে। যদিও পিস্টোরিয়াস দাবি করেছে, আত্মহত্যার চেষ্টা সে করেনি।

জেল কর্তৃপক্ষ পিস্টোরিয়াসের এই ঘটনাকে সামান্য ক্ষত বলে দাবি করলেও, হাসপাতালের নিরাপত্তারক্ষীরা সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন, অস্কারের হাতের ক্ষত বেশ গুরুতর। রক্ত বন্ধ হচ্ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *