বিডি নিউজ ৬৪: সাভারে পানিতে ডুবে জাহিদ মিয়া (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার রাতে ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকার একটি খাল থেকে শিশুটির লাশ উদ্ধার করে সাভার ফায়ার সার্ভিসের ডুবরীরা। জাহিদ স্থানীয় ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকার ওলি মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বিকালে একটি খালে তার বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবরী দল তাকে উদ্ধারে অভিযান চালায়। প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পরে শিশুটির লাশ উদ্ধার করা হয়। সাভার মডেল থানার ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল